Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোনালী পেপার লোকসানে

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২৪ , ৯:১৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮৭ পয়সা লোকসান হয়েছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ টাকা ৪০ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৬ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ১৭ পয়সা এবং যা আগের বছর ২ টাকা ১৬পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬৬ টাকা ৩৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)