Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার কোম্পানির সভা বিকেলে

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা বুধবার, ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে-

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির সভা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া্ও ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

বিজিআইসি: কোম্পানিটির সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ঢাকা ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও লভ্যাংশ ঘোষণা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)