Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির নতুন মুখপাত্র ফারহানা ফারুকী

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ১১:০৯ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ফারহানা ফারুকী কে সংস্থাটির নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও সদ্যসাবেক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্থলে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার, ২৭ আগস্ট বিএসইসির প্রশাসন ও অর্থবিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কমিশনের এই পরিচালক, যা তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ দায়িত্ব পালনের সময় তিনি বিধি মোতাবেক ভাতা অনান্য সুযোগ–সুবিধা প্রাপ্য হবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)