Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ৫:০৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ২৮ আগস্ট অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫৮ পয়সা এবং গত বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন,২৪) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা  ২৭ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০ টাকা ১৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)