Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৮, ২০২৪ , ৭:৫৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাবেক সচিব এম ফজলুর রহমানকে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার, ২৮ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এম ফজলুর রহমানের যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইনের বিধান মোতাবেক এই নিয়োগ দেওয়া হয় বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান এম ফজলুর রহমান

এর আগে একই দিনে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে। তাকে তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)