স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের চলতি হিসাব বছরের ৯ মাসের (জুলাই ২০২১- মার্চ ২০২২) এবং তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩০৬.৬৭ শতাংশ।
রোববার (৫ জুনে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৭৫ টাকা। সেই হিসাবে কোম্পানিটির মুনাফা ২.৩০ টাকা বা ৩০৬.৬৭ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিলো ০.৪৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির মুনাফা ১.২৯ টাকা বা ২৬৩.২৬ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮.৭১ টাকায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)