Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সরকার আরও ৩ বিলিয়ন বাড়িয়ে ঋণ ৭.৭ বিলিয়ন ডলার করতে চায়

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২৪ , ১২:২২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

উন্নয়ন ও সংস্কার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সে লক্ষে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ঋণ আরও ৩ বিলিয়ন ডলার বাড়িয়ে মোট ঋণ ৭.৭ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানা গেছে।

গত ১৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে পাঠানো এক চিঠিতে বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটির এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিরেক্টর কৃষ্ণা শ্রীনিবাসন এ কথা বলেছেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবিলায় শেখ হাসিনার সরকার আইএমএফের সঙ্গে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে, যার আওতায় ইতিমধ্যে বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি দিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি।

আগামী ডিসেম্বরে চতুর্থ কিস্তি ছাড় করার আগে অক্টোবরে ঋণের শর্ত পূরণের অগ্রগতি যাচাই করতে রিভিউ মিশন পাঠাবে আইএমএফ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)