Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে বৃহস্পতিবার, ২৯ আগস্ট। সকল মূল্যসূচকের উত্থানে এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গতদিনের চেয়ে বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ৬৪ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৮টি কোম্পানির, বিপরীতে ৬৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)