Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১, ২০২৪ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ৬:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ছেলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। রোববার, ০১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল মামলা করেন।

দিলীপ কুমার আগরওয়াল এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি করেন। অপরদিকে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ করে মামরা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।

দিলীপ কুমার আগরওয়ালের মামলায় আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। এনামুল হকের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)