Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৪:১৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৪:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক শূন্য পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৩৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৭২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসে হয়েছিলো ৯৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০২ টির, কমেছে ২৫৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৮ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)