Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা অয়েলে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪, ৪:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট তিনি পদ্মা অয়েলে চেয়ারম্যান পদে যোগদান করেন। এর আগে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়। কোম্পানিটির এমডি পদে নিয়োগ পেয়েছেন আবদুস সোবহান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)