Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যমুনা অয়েলের চেয়ারম্যান আকমল হোসেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৪ , ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এম এ আকমল হোসেন আজাদ। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব ও জেওসিএল বোর্ডের চেয়ারম্যান। ঢাকা স্টক একচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ গত ২৯ আগস্ট যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

সম্প্রতি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদেও পরিবর্তন আনা হয়েছে। গত ১৫ আগস্ট থেকে যমুনা অয়েলের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তফা কুদরুত-ই-ইলাহী। তিনি সাবেক এমডি গিয়াস উদ্দিন আনসারীর স্থলাভিষিক্ত হয়েছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)