Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লিন্ডে বিডির লভ্যাংশ ঘোষণায় ইতিহাস

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৪ , ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাধারণ বিনিয়োগকারীদের ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের পরিচালনা পর্ষদ। অর্থাৎ প্রতি শেয়ারে ৪১০ টাকা করে অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে দেয়া হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

আগের বছরে সর্বোচ্চ অন্তবর্তী লভ্যাংশ দেওয়ার পরিমাণ ছিল ১৫৪০ শতাংশ। এবারে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিন্ডে বাংলাদেশ।

দেশের শেয়ারবাজারের ইতিহাসে কোনো কোম্পানি এত অন্তর্বর্তী লভ্যাংশ দেয়নি। রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফায় (ইপিএস) উল্লম্ফন হয়েছে।

ডিএসই জানায়, লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ২৫ সেপ্টেম্বর। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪১৫ টাকা ৮ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩২ টাকা ৩৫ পয়সা।

আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮ টাকা ৮৪ পয়সা। আর ২০২৩ সাল শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩৭১ টাকা ২৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ও সম্পদ উভয় বেড়েছে। সাবসিডারি কোম্পানির শেয়ার বিক্রি করে উচ্চ মুনাফা পাওয়ায় মুনাফায় এমন উল্লম্ফন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)