ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকার বেশি। একইসঙ্গে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহের গড় লেনদেন বেড়েছে ৭৯ শতাংশ বলে ডিএসই শনিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে প্রকাশ, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ০২ শতাংশ বা ৭ হাজার ১৫০ কোটি টাকা।
সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে দশমিক ৭৯ শতাংশ।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯৯৪ কোটি টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ১৭০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮২৪ কোটি টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)