Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার প্রথম লেনদেন বুধবার থেকে

প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২২ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ৬, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার তালিকাভুক্ত হয়ে বিমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগামী ৮ জুন (বুধবার) লেনদেন শুরু করবে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সব কার্যক্রম শেষে বুধবার থেকে দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে প্রথম শেয়ার লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার জানা গেছে, বিমা কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে।

গত ১১ মে শেষ হওয়া আইপিওতে আবেদন করে প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ২০টি থেকে ২১টি শেয়ার বরাদ্দ পেয়েছেন।

অপরদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ২১ থেকে ২২টি শেয়ার।

বিমা কোম্পানিটিকে পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করার জন্য অর্থ উত্তোলনের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্টস লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)