Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডেপুটি গভর্নর জাকির হোসেন ও ড. কবির আহম্মদ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে জাকির হোসেন চৌধুরী ও ড. কবির আহম্মদকে। রোববার, ৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আফছানা বিলকিস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)