Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইন্টারন্যাশনাল লিজিংয়ের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ৭:২৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিবে না।

শনিবার, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) লোকসান হয়েছে ১১ টাকা ০৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮ টাকা ০৫ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিলো ১৭৩ টাকা ৩১ পয়সা।

আগামী ৩০ সেপ্টেম্বর, হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)