Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা তুলে নিলো কেন্দীয় ব্যাংক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক নগদ টাকা তোলার সীমা তুলে নিলো। রোববার থেকে চেকের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে প্রয়োজন মতো নগদ টাকা তুলতে পারবেন গ্রাহক। শনিবার, ৭ সেপ্টেম্বর ব্যাংকগুলোকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার, ৮ সেপ্টেম্বর থেকে ব্যাংক হিসাবের টাকা তোলার কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কোনো পরিমাণ টাকা গ্রাহক তার নিজ হিসাব থেকে তুলতে পারবেন। এর আগের সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তোলার সুযোগ ছিল। তার আগের সপ্তাহে ছিল সর্বোচ্চ চার লাখ, এর আগে তিন লাখ এবং প্রথমে ছিল দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ।

অভিযোগ ছিল বিদায়ী সরকারের আশীর্বাদপুষ্ট বিতর্কিত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা বেশি বেশি টাকা তুলে নিচ্ছেন। অবৈধভাবে অর্জিত টাকা যেন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হতে পারে, সে কারণে টাকা তোলার সীমা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)