Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিন কোম্পানির সভা চলতি সপ্তাহে

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ৯:৫২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির চলতি সপ্তাহে পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো: কনফিডেন্স সিমেন্ট পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, সভায় ৩০ জুন, ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির পর্ষদ সভা সোমবার, ৯ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির পর্ষদ সভা সোমবার, ৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

প্রাইম টেক্সটাইল: কোম্পানিটির পর্ষদ সভা আগামী মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)