Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ালটনের মুনাফা বেড়ে ১ হাজার তিনশ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২৪ , ১১:৪৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

করোনাভাইরাসের প্রভাবে পৃথিবীর অর্থনীতি ও প্রাণি ও পরিবেশ ছিল বিপর্যস্থ। যার ভয়াবহ প্রভাব পড়েছিল বাংলাদেশ অর্থনীতিতেও। টিকে থাকতে বিশ্বের জায়ান্ট কোম্পানিগুলো কর্মপরিবেশসহ তাদের ব্যবস্থাপানায় ভিন্নমূখী পরিবর্তন আনে। বাংলাদেশের কোম্পানিগুলো নেতিবাচক এবং ইতিবাচক পরিবর্তন করলেও ভয়াল প্রভাব ছিল। ইতোমধ্যে সেই প্রভাব কাটিয়ে পরিচালন মুনাফা হাজার কোটি ঘর পেরিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

করোনাকালে সীমিত পরিসরে উৎপাদন চালু রাখায় হাজার কোটির মুনাফার ঘর থেকে ছিটকে পড়ে ওয়ালটন। চলতি অর্থ বছরে সেই প্রভাব কাটিয়ে পরিচালন মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ৫৩ লাখ টাকা। যার ফলে ওয়ালটনের ইতিহাসের সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করে জায়ন্ট কোম্পানির কর্তৃপক্ষ।

তবে বৃহস্পতি লভ্যাংশ ঘোষণা ও পুঁজিবাজারে শেয়ারপ্রতি দর উন্মুক্ত থাকায় দর সংশোধনের মুখে পড়ে, শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা যায়।

ডিএসইর তথ্যানুসারে, সমাপ্ত আর্থিক বছরে মোট ৫৫০ শতাংশ নগদ অর্থাৎ প্রতি শেয়ারে ৫৫ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে শেয়ারধারীদের জন্য ৩৫০ শতাংশ নগদ অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ৩৫ টাকা দেবে। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তাদের শেয়ারপ্রতি ২০০ শতাংশ বা প্রতি শেয়ারে ২০ টাকা লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর এটিই সাধারণ শেয়ারধারীদের জন্য ঘোষিত সর্বোচ্চ লভ্যাংশ। তার আগের বছরে ২০২৩ সালে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

তবে স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে লভ্যাংশ ঘোষণার পর শেয়ারপ্রতি দর সংশোধনের পথে এগিয়ে যাচ্ছে ইলেকট্রনিক্স খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন। আগের দিন বুধবারের তুলনায় শেয়ার প্রতিদও ৪.৭৮ শতাংশ কমে ৬৭১ টাকায় লেনদেন সম্পন্ন হয়। গত এক বছরে সর্বোচ্চ দর ছিল ১০৪৭ এবং সর্বনিম্ন ছিল ৪২৮ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, গত জুনের অর্থবছরে কোম্পানি ভালো ব্যবসা করায় মুনাফাও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। গত জুন শেষে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫ টাকায়। গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে যার পরিমাণ ছিল প্রায় ২৬ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা ১৯ টাকা বা ৭৩ শতাংশ বেড়েছে।

ওয়ালটন জানিয়েছে, আগের বছরের তুলনায় গত জুনে সমাপ্ত বছরে কোম্পানিটির পরিচালন মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। পাশাপাশি সুদ ব্যয়ও কমেছে। এ কারণে বছর শেষে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ কোটি টাকায়।

২০২০ সালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এরপর ২০২৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে সর্বোচ্চ ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। এবার তা বেড়ে ৩৫০ শতাংশে উন্নীত হয়েছে।

এদিকে রেকর্ড লভ্যাংশ ঘোষণা করলেও বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এদিন ওয়ালটনের প্রতিটি শেয়ারের দাম ৩৪ টাকা বা প্রায় ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭৫ টাকায়। দিন শেষে সাড়ে ১০ কোটি টাকার সমমূল্যের শেয়ার হাতবদল হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)