Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার লেনদেন পতনে ডিএসইর

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে সোমবার, ৯ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০৭ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৭৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৯ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ২১৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৬২১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৭টি কোম্পানির, বিপরীতে ৩০৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)