Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএবির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২৪ , ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এছাড়া ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

সোমবার, ৯ সেপ্টেম্বর বিএবি কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বিএবি ও এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)