Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এফবিসিসিআই প্রশাসক নিয়োগ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৪ , ২:৩৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ২:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যবাসীয়দের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে সংগঠনটির প্রশাসক করা হয়েছে।

বুধবার, ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী আদেশে সই করেছেন। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক মো. হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)