Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ড. এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দিল বিএসইসি

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৪ , ১১:৪৭ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

কমিশনার পদ থেকে ড. এটিএম তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১১ সেপ্টেম্বর) উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এটিএম তারিকুজ্জামানের সঙ্গে সম্পাদিত চুক্তির ৮ নং শর্তানুযায়ী তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য ৩ মাসের নোটিস প্রদান করা হলো। তিনি ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)