Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৭:০৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭২৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ১৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫৮ টির, কমেছে ১৮১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৮ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)