Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবির লভ্যাংশ অনুমোদিত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৭:৩০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) ফান্ড সম্পর্কিত ৫৬তম পরিচালনা বোর্ড সভা বৃহিস্পতিবার, ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১০০ টাকা অভিহিত মূল্যের আইসিবি ইউনিট প্রতি ৩৫ টাকা হারে লভ্যাংশ অনুমোদিত হয়।

এছাড়া আইসিবি ইউনিট সার্টিফিকেটের পুনঃক্রয় মূল্য ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রবিবার, ১৫ সেপ্টেম্বর হতে কার্যকর হবে। এ সময় আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন, আইসিবি’র পরিচালনা বোর্ডের পরিচালকরা উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)