Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হুসনে আরা শিখা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৪ , ৮:০১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তার সঙ্গে দুজন সহকারী মুখপাত্রও নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলামের স্বাক্ষরিত অফিস নির্দেশে মুখপাত্র হিসেবে হুসনে আরা শিখাকে মনোনীত করা হয়।

একই নির্দেশে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনসের পরিচালক সাঈদা খানমকে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)