Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যু না করার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২৪ , ৬:৪২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রাইট শেয়ার ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে অগ্রণী ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার, ১৫ সেপ্টেম্বর জানা গেছে, এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)