Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার সূচকের পতনে চলছে লেনদেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৭, ২০২৪ , ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ০৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৫ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে মোট ১৯৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১১ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)