Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গেল সপ্তাহে লেনদেনের শীর্ষে সোনালী আঁশ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭ কোম্পানির লেনদেন হয়েছে। এতে লেনদেনের তালিকায় শীর্ষে উঠেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানটিতে প্রতিদিন গড় ২৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ২৯ শতাংশ।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমেটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ৮৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৪ কোটি ৮৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসির ১৪ কোটি ৪৯ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ১৭ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের ১২ কোটি ৭০ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১২ কোটি ৫৯ টাকা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)