Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিভিও পেট্রোর লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৪ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৩৪ পয়সা এবং আগের বছর ৪৬ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩১ পয়সা।

ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বর এবং ৩১ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)