Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফিনিক্স ফাইন্যান্সের সভা ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৪ , ৪:০৪ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফিনিক্স ফাইন্যান্স পর্ষদ সভা আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় প্রতিবেদন অনুমোদন শেষে শেয়ারমালিকদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, একইদিনে কোম্পানিটির উক্ত পর্ষদ সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক (জানুয়ারী’২৪ থেকে মার্চ’২৪) এবং ৩০ জুন, ২০২৪ তরিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকরে (এপ্রিল’২৪ থেকে জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)