Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ম্যারিকোর ঋণমান ‘‌ট্রিপল এ’

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০২৪ , ৪:৪১ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ম্যারিকো বাংলাদেশের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ মার্চ, ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

প্রতিষ্ঠানটি ৩১ মার্চ, ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ম্যারিকো বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ টাকা ৭৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪২ টাকা ১৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১৫ টাকা ৪২ পয়সায়।

সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ম্যারিকো কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪৬ টাকা ২৩ পয়সা এবং আগের হিসাব বছরের যা ছিল ১২২ টাকা ৯৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬০ টাকা ৬৪ পয়সায়।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পর্ষদ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)