আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির সব কর্মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৩ সেপ্টেম্বর ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারে হাইব্রিড মডেলে ‘মিট দ্য চেয়ারম্যান’ শীর্ষক নির্দেশনামূলক এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছে। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেনসহ পর্ষদের সব সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।
কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদারত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে গুড গভর্ন্যান্স নিশ্চিত করার এখনই প্রকৃষ্ট সময়।’
ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও সারা দেশের ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা হাইব্রিড পদ্ধতিতে এ সভায় অংশগ্রহণ করেন। এ সময় সব কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইএফআইসি ব্যাংকে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)