Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেট্রো স্পিনিংয়ের উৎপাদন আরো ১ বছর বন্ধ

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৪ , ১২:৪৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মেট্রো স্পিনিংয়ের কারখানার উৎপাদন আগামী ১ বছরের জন্য বন্ধ ঘোষণা করেছে কোম্পানিটি। গত বছরের সেপ্টেম্বর থেকে নতুন কারখানা তৈরির কাজ শুরু হয়। ওই সময় কোম্পানির পক্ষ থেকে প্রথম দফায় ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছিল।

সে মেয়াদ শেষের আগে আজ নতুন করে আরও ১২ মাস কারখানা বন্ধের কথা জানানো হয়েছে। ফলে নতুন কারখানা ভবন নির্মাণ ও আধুনিকায়নের জন্য টানা দুই বছর বন্ধ কোম্পানিটির কারখানা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ভবন সংস্কার ও মেশিনারীজ পরিবর্তনের কারণে এক বছর কোম্পানিটির উৎপাদন কাযক্রম বন্ধ থাকবে।

এই কোম্পানিটির জন্য নতুন মেশিনারীজ কেনা হচ্ছে। যা পুরাতনগুলোর জায়গায় স্থলাভিষিক্ত করা হবে। এছাড়া কারখানার ভবন সংস্কার করা হবে। এরপরে পরীক্ষামূলক উৎপাদন শুরু করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)