Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

চার মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেবে না

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২৪ , ১:০০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চার মিউচুয়াল ফান্ড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। ফান্ডগুলো সমাপ্ত হিসাববছরের ইউনিটধারীদের কোনো লভ্যাংশ দেবে না। ফান্ডগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে,

ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড: সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৩ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড: সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ১৫ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৭ পয়সায়। ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড: সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৭ পয়সায়।ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)