ব্র্যাক ব্যাংক পিএলসির গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৪১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে ব্যাংকটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৯ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনে ব্যাংকটির অবদান ৭ দশমিক ১২ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩২ টাকা ৩০ পয়সা ও ৫৮ টাকা ৯০ পয়সা।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৯৫ পয়সায়। ২০২৪ সালের প্রথম ছয় মাসে ব্যাংকটির এককভাবে খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ শতাংশ, গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ৩ দশমিক ৩৮ শতাংশ।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে ব্র্যাক ব্যাংক পিএলসির পর্ষদ। ব্যাংকের সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮২৭ কোটি টাকা এবং আগের হিসাব বছরে যা ছিল ৬১৪ কোটি টাকা। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৩ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৬ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৩ পয়সা।
২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ২ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)