রেনাটা কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরে ৯২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শনিবার (২৮ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩১ টাকা ৫৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ২০ টাকা ৪০ পয়সা।
আগামী ৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২১ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)