Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই বছরের নেই, এক বছরে কাট্টালী প্রতি শেয়ারে দেবে ২৫ পয়সা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৪ , ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

কাট্টালী টেক্সটাইলস লিমিটেড তিন বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত তিন বছরের মধ্যে চলতি বছরের জন্য দশমিক ২৫ শতাংশ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করবে, অন্য দুই বছরের লভ্যাংশ দেবে না। প্রতি শেয়ারে দেবে ২৫ পয়সা বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

শুধুমাত্র জুন’ ২০২৪ বছরের জন্য মোট শেয়ারের বিপরীতে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকা প্রদান করবে কাট্টালী টেক্সটাইলস লিমিটেড কর্তৃপক্ষ। তবে ২০২২ ও ২৩ বছরের লভ্যাংশ না দেয়ার তথ্য প্রকাশ করেছে ডিএসই।

ইতোমধ্যে কোম্পানির ইপিএস কমেছে এবং রেকর্ড ডেট ও এজিএম তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)