Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় রবিবার লেনদেন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র পতিক্রিয়ায় রবিবার, ২৯ সেপ্টেম্বর শেষ হয়েছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫৮ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ২৭১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৮১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে।

রবিবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৫৩ টির, কমেছে ২০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৯ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)