Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিজা এগ্রোর লভ্যাংশ ঘোষণা, বেড়েছে ইপিএস

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২৪ , ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার কোম্পানির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (৩০ সেপ্টেম্বর) তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা এবং গত বছর ছিল ৩৯ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ নভেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)