Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে ৩ প্রতিষ্ঠান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য এবং দেশ গার্মেন্টস লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাববছরের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ফেডারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর ৩০ জুন, ২০২৩ হিসাববছরে জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড।

উল্লেখ্য, কোম্পানিগুলোর লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)