Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ৪:৫০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২ অক্টোবর মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩২ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৫৩ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩২ দশমিক ৫১ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২১৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫১ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৪০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ১৩ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

বুধবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ২৯ টির, কমেছে ৩৪৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২২ টি কোম্পানির বাজারদর। সূচকের দর পতনে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে কমেছে ৮৭ দশমিক ১৮ শতাংশ কোম্পানির শেয়ারদর। বেড়েছে মাত্র ৭ দশমিক ২৮ শতাংশ এবং অপরিবর্তীত রয়েছে ৫ দশমিক ৫২ শতাংশ কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)