Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ৫:০৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হলো- প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)