Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের সিইও হলেন মোশাররফ হোসাইন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে কোম্পানিটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মোশাররফ হোসাইন।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, তিনি চলতি দায়িত্বে এ পদে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার, ১ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)