ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বুধবার, ৯ অক্টোবর লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫ দশমিক ৯৭ শতাংশ বড়েছে। বুধবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭ টির, কমেছে ৩৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩২ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)