Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ সেপ্টেম্বর, ২০২৪ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হলো:

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির সভা ১৭ অক্টোবর বেলা ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এডিএন টেলিকম লিমিটেড: কোম্পানিটির সভা ২৪ অক্টোবর বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। একই সভায় ৩০ জুন, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)