Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৪ , ৬:৪০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫ কোম্পানি। এদিন লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ০৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ০৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংক পিএলসি সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৮১ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৫ কোটি ৭৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ কোটি ৮৪ লাখ টাকা, গ্রামীণফোন লিমিটেড ১০ কোটি ৯৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ৯ কোটি ৭৮ লাখ টাকা, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি ৮ কোটি ৫ লাখ টাকা, টেকনো ড্রাগ ৭ কোটি ১৪ লাখ টাকা, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ৬ কোটি ৭৫ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)