Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনে দর পতনে মেঘনা পেট্রোলিয়াম

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২৪ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ১৫ দশমিক শূন্য ২১ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে যায়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ১৪ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে । এছাড়া ২ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ফাইরাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)