Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার লেনদেন পতনে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৪ , ৪:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে সোমবার, ১৪ অক্টোবর লেনদেন কিছুটা কমেছে। এছাড়া কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’  ৪৮ দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৬ দশমিক ৮৭ শতাংশ কমেছে।

সোমবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯ টির, কমেছে ২২৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫২ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)